রমজান উপহার
•
২৮ নভেম্বর, ২০২৫
•
482 ভিউ
রমজানে অসহায় পরিবারের জন্য বিশেষ ইফতার ও সাহরি সামগ্রী খাদ্য সহায়তা প্রস্তুতি
প্রকাশনায়: বাইতুল্লাহ ফাউন্ডেশন ডেস্ক • বাংলাদেশ
পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে দুস্থ পরিবারের কাছে মাসব্যাপী খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার মাঠপর্যায়ের তালিকা চূড়ান্ত।
আসন্ন পবিত্র মাহে রমজানে দরিদ্র মানুষের ঘরে ঘরে পুষ্টিকর সাহরি ও ইফতার পৌঁছে দিতে বাইতুল্লাহ ফাউন্ডেশন গ্রহণ করেছে বিশেষ রমজান ফুড প্যাক কার্যক্রম।
চাল, ডাল, ছোলা, খেজুর, ভোজ্যতেল, চিনি ও প্রয়োজনীয় মসলা সহ প্রতিটি পরিবারের জন্য মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর তালিকা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে প্রস্তুত করা হয়েছে।
সারাদেশের সুবিধাবঞ্চিত ১০,০০০ পরিবারের ঘরে রমজানের উপহার যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবক টিম পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।